আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নারায়ণগঞ্জে কাস্টমসের অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:52:32 pm, Monday, 19 October 2026
  • 14

নারায়ণগঞ্জে কাস্টমসের অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজারে অবৈধভাবে মজুত করা কর চালানপত্রবিহীন ৮৭ হাজার ৩৯০ কেজি বিদেশি ও স্থানীয় সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। উদ্ধারকৃত এই সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি বিশ লাখ টাকা।

সোমাবার (১৯ অক্টোবর) সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করা হয় নারায়ণগঞ্জ সদরের টানবাজার জিমখানা এলাকার ‘এস. আর. ট্রেড’ (স্বত্বাধিকারী: রাজীব সাহা)-এর একটি অনিবন্ধিত গোডাউনে। অভিযানকালে ওই গোডাউন থেকে কোনো প্রকার কর চালানপত্র ছাড়াই মজুত করা চায়না, মালয়েশিয়া ও ভিয়েতনাম অরিজিনের ৭৭ হাজার ৩৯০ কেজি অবৈধ পলিয়েস্টার ও নাইলন ইয়ার্ন উদ্ধার করা হয়। এর পাশাপাশি সেখানে ১০,০০০ কেজি কর চালানপত্রবিহীন স্থানীয় সুতাও পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নারায়ণগঞ্জ জানিয়েছে, জব্দকৃত সুতার ওপর প্রযোজ্য সরকারি রাজস্ব আদায় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জে ২৮০ বস্তা সার পাচারের সময় ট্রাকসহ আটক ২

নারায়ণগঞ্জে কাস্টমসের অভিযান, ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

Update Time : 05:52:32 pm, Monday, 19 October 2026