আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষক: আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 01:46:08 pm, Monday, 19 October 2026
  • 9

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষক: আইনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ বিষয়ে আইনের সঠিক ব্যাখ্যাই দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাধা নেই। আইনি প্রক্রিয়ার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আগের মতোই থাকবেন। এ ক্ষেত্রে বিদ্যমান আইনের কোনো পরিবর্তন হয়নি। ফলে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সরকারের বিষয়ে আপনারা আশা ও আস্থা রাখতে পারেন। সামনে ইতিবাচক পরিবর্তন আসবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হচ্ছে: এমপি হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষক: আইনমন্ত্রী

Update Time : 01:46:08 pm, Monday, 19 October 2026