আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর

  • MIT ERP
  • Update Time : 05:37:44 pm, Friday, 16 October 2026
  • 14

মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম জন্মদিন। বিশেষ দিনে সামাজিকমাধ্যমে মেয়ের একটি ছবি প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ‘বড় ছেলে’খ্যাত এই তারকা।

অপূর্ব বলেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন…। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা! সত্যি বলতে, আমি জানি না সময়টা কোথায় চলে গেল। আজ থেকে এক বছর আগে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে এবং সবকিছুকে সবচেয়ে সুন্দরভাবে বদলে দিয়েছিলে।’

অপূর্বর হৃদয়ের মুকুটটি কন্যার জন্য—এমনটা জানিয়ে তিনি বলেন, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন কিছু আবিষ্কার করতে দেখা, মিষ্টি হাসিতে আমাদের ঘরকে ভরিয়ে তুলতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজ হয়তো তোমার মাথায় ছোট্ট একটা মুকুট। কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই আমাদের হৃদয়ের মুকুটটি তোমারই।’

কন্যার উজ্জ্বল জীবন কামনা করে অপূর্ব বলেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবনটা যেন সবসময় তোমার মতোই উজ্জ্বল, জাদুকরী আর মূল্যবান হয়ে থাকে।’

২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত বছর ডিসেম্বরে কন্যা আনায়ার বাবা–মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই দম্পতি।

এর আগে, ভালোবেসে নাজিয়া হাসানের সঙ্গে ঘর বেঁধেছিলেন অপূর্ব। এ সংসারে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। তবে ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে একই পরিবারের ৪ জনের মৃত্যু

মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর

Update Time : 05:37:44 pm, Friday, 16 October 2026