আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

শরিয়াহ পরিপালনে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 06:28:57 am, Friday, 16 October 2026
  • 19

শরিয়াহ পরিপালনে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসলামি ব্যাংকিংয়ের মূল ভিত্তি শরিয়াহ পরিপালনকে ব্যাংকের প্রতিটি কার্যক্রমে আরও সুদৃঢ় করতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি গত বুধবার প্রধান কার্যালয়ে ‘শরীআহ কমপ্লায়েন্স ইন ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম ও মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন। প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম তার বক্তব্যে ইসলামি ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন ইসলামী ব্যাংকিংয়ে শরিয়াহ পরিপালনের গুরুত্ব, করণীয় ও প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন। ওয়ার্কশপে শাখাভিত্তিক শরিয়াহ অডিটের পর্যালোচনা উপস্থাপন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। শুভেচ্ছা বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম। প্রধান কার্যালয়ের শরিয়াহ সেক্রেটারিয়েট ডিভিশনের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানেরা ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।

পাশাপাশি দেশের বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স এবং ইনভেস্টমেন্ট ইনচার্জরাও অংশ নেন। এর মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ ব্যবস্থাপনা ও শরিয়াহ বিশেষজ্ঞদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেখ হাসিনার দুর্নীতির মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে: দুদক মহাপরিচালক

শরিয়াহ পরিপালনে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

Update Time : 06:28:57 am, Friday, 16 October 2026