আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 06:08:27 pm, Wednesday, 14 October 2026
  • 90

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে এসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না সরকার। ফলে অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে গেলে কেউ আসামিকে সহযোগিতা করলে, সে বিষয়ে তথ্য পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে এটি পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় থাকবে। মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।

এমনকি শেয়ারবাজারেও কারসাজি করা হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই। সালাহউদ্দিন আহমদ জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সিআইডির রাসায়নিক পরীক্ষাগার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করছে। এসব পরীক্ষার মাধ্যমে ভিসেরা প্রতিবেদন তৈরি করা হয়। তবে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এ ব্যবস্থার সম্প্রসারণ জরুরি। তিনি বলেন, বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় বৈজ্ঞানিক বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ এবং সেগুলোর প্রত্যয়ন গুরুত্বপূর্ণ।

এ জন্য আধুনিক সরঞ্জাম, লজিস্টিক সহায়তা ও প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাণীনগরে ধর্ষণচেষ্টার মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 06:08:27 pm, Wednesday, 14 October 2026