আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

ক্যামেরার পেছনে থেকে বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন চিত্রসাংবাদিক বাবু: মেয়র

  • MIT ERP
  • Update Time : 10:28:42 am, Wednesday, 14 October 2026
  • 9

ক্যামেরার পেছনে থেকে বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন চিত্রসাংবাদিক বাবু: মেয়র

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ চিত্রসাংবাদিক মরহুম শামসুল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টিসিজেএ এর কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ক্যামেরার পেছনে থেকে সবসময় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন চিত্রসাংবাদিক শামসুল আলম বাবু।

তিনি ছিলেন অত্যন্ত সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণের একজন মানুষ। নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের ঐক্য, স্বার্থ ও অধিকার আদায়েও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহতও হয়েছিলেন তিনি। তাঁর মতো একজন পেশাদার ও সহমর্মী চিত্রসাংবাদিককে হারিয়ে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চ্যানেল আই চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, নগরীর জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্যসচিব দিদারুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়।

শুরুতে স্মৃতিচারণ করে বক্তব্য দেন টিসিজেএ এর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, আলী আকবর, মোহাম্মদ আলমগীর, সুমন গোস্বামী, মোহাম্মদ মনসুর, হারুন উর রশিদ এবং নবাব মিয়া। বক্তারা শামসুল আলম বাবুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন, শেষে উনার আত্মার মাগফেরাত করেন। স্মরণ সভায় বক্তারা বলেন, শামসুল আলম বাবু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজপথে ঝুঁকি কিংবা প্রতিকূল পরিস্থিতিতেও নীতি ও আদর্শ থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হননি।

তরুণ ও নবীন চিত্রসাংবাদিকদের কাজ শেখানো এবং পেশাগত দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অভিভাবকের মতো। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি সহকর্মীদের যেকোনো আপদ-বিপদে সবার আগে এগিয়ে আসতেন তিনি। চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে তাঁর অবদান সহকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। আলোচনা ও স্মৃতিচারণ শেষে মরহুম শামসুল আলম বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আহম্মদ উল্লাহ। মোনাজাতে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের শোক সইবার শক্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে টিসিজেএর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ, মেম্বার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা

ক্যামেরার পেছনে থেকে বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন চিত্রসাংবাদিক বাবু: মেয়র

Update Time : 10:28:42 am, Wednesday, 14 October 2026