আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৭%

ইয়েমেনে তেল স্থাপনায় সৌদি জোটের বিমান হামলা ও হুতিদের পাল্টা হামলা

  • MIT ERP
  • Update Time : 10:06:13 am, Wednesday, 14 October 2026
  • 17

ইয়েমেনে তেল স্থাপনায় সৌদি জোটের বিমান হামলা ও হুতিদের পাল্টা হামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে, তেল স্থাপনার আশপাশের এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সতর্কবার্তার ঘণ্টাখানেকের মধ্যেই বিমান হামলা হয়। হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশের রাস ইসা এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে গুরুত্বপূর্ণ বন্দর ও তেল অবকাঠামো রয়েছে। এসব হামলার জবাবে সৌদি আরবের ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে হামলা চালায় হুতিরা।

একইসাথে দাম্মামে আরামকোর সদর দপ্তর ও তেল শোধনাগারে এবং রিয়াদের কিং খালিদ বিমানবন্দরেও হামলার হুমকি দিয়েছে সংগঠনটি।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, ২৪ ঘণ্টায় হুতিদের লক্ষ্য করে ২ হাজার ২০০টি অভিযান চালানো হয়েছে। এতে প্রায় ১ হাজার ২০০ যোদ্ধা হতাহত হয়েছেন এবং সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইজ শহরের নিয়ন্ত্রণ নিয়েও সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হাসপাতালে চিকিৎসাধীন চুয়েট ভিসি, দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের

ইয়েমেনে তেল স্থাপনায় সৌদি জোটের বিমান হামলা ও হুতিদের পাল্টা হামলা

Update Time : 10:06:13 am, Wednesday, 14 October 2026