আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৭°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

  • MIT ERP
  • Update Time : 01:57:23 pm, Tuesday, 13 October 2026
  • 11

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৬৫ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৭০ জন, তেজগাঁওয়ে ৭৫ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ২৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ দুইজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযান চলাকালে পুলিশ ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

Update Time : 01:57:23 pm, Tuesday, 13 October 2026