আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

আইএমএফের পূর্বাভাস: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৩.৬ শতাংশ হবে

  • MIT ERP
  • Update Time : 02:27:47 pm, Tuesday, 13 October 2026
  • 8

আইএমএফের পূর্বাভাস: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৩.৬ শতাংশ হবে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৬ সালে সামান্য বেড়ে ৩ দশমিক ৬ শতাংশ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–আইএমএফ। আর পরের বছর তা কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস সংস্থাটির। এছাড়া দেশের গড় মূল্যস্ফীতি ২০২৭ সালে বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে দাঁড়াতে পারে বলেও জানিয়েছে আইএমএফ।

মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে জানানো হয়, নানা সংকটের কারণে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর কমে ৩ দশমিক ২ শতাংশ হবে।

বাংলাদেশ নিয়ে গত জুলাইয়ে সংস্থাটির জিডিপির পূর্বাভাস ছিল ৩ দশমিক ৫ শতাংশ। আর বাংলাদেশে আগামী বছর মূল্যস্ফীতিও বাড়বে বলে পূর্বাভাস আইএমএফের।

প্রবৃদ্ধি কমার পাশাপাশি মূল্যস্ফীতির এই ঊর্ধ্বমুখী পূর্বাভাস দেশের সামষ্টিক অর্থনীতির ওপর চাপের ইঙ্গিত দিচ্ছে। এদিকে, ২০২৭ সালে ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং ভুটানের ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস সংস্থাটির।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অবরুদ্ধ ভিসির নিকট খাবার পৌঁছে দিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা

আইএমএফের পূর্বাভাস: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৩.৬ শতাংশ হবে

Update Time : 02:27:47 pm, Tuesday, 13 October 2026