আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত

  • MIT ERP
  • Update Time : 02:44:40 pm, Tuesday, 13 October 2026
  • 10

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে রাসেলসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দামের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। লোহা বিক্রির প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে জজ মিয়া তার মা ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে মাকসুদা বেগম, তার ছেলে রাসেল এবং অপর পক্ষের সাদ্দাম আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।

অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অবরুদ্ধ ভিসির নিকট খাবার পৌঁছে দিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত

Update Time : 02:44:40 pm, Tuesday, 13 October 2026