আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

  • MIT ERP
  • Update Time : 02:25:07 pm, Tuesday, 13 October 2026
  • 10

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সেখান থেকে সামনে এগিয়ে যান ড. ইউনূস। সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিমানবন্দরে তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে।

শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে মনে করছে সরকার। তিনি বলেন, ড. ইউনূসের সরকারের কর্মকাণ্ড নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। তিনি নিজেও দেশে অবস্থানকালে বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন। তবে মতপার্থক্য থাকলেও এ ধরনের হেনস্তার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর সঙ্গেও একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছিল। এ ছাড়া জুলাইয়ের আন্দোলনে সংহতি জানানো একজন অভিনেত্রীও হেনস্তার শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ওই অভিনেত্রীর ঘটনায় ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে তার প্রাপ্য ভিভিআইপি মর্যাদা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে কোনো ঘাটতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখবে সরকার।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অবরুদ্ধ ভিসির নিকট খাবার পৌঁছে দিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

Update Time : 02:25:07 pm, Tuesday, 13 October 2026