আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

ইউপি নির্বাচন শুরু হতে পারে ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির

  • MIT ERP
  • Update Time : 01:52:22 pm, Monday, 12 October 2026
  • 12

ইউপি নির্বাচন শুরু হতে পারে ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হতে পারে। পাঁচ ধাপে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা আগামী বছরের ২৭ মে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণের লক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের কথা ভাবছে কমিশন। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।

চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে আগামী ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। সোমবারের বৈঠক শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হতে পারে। এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনসংক্রান্ত এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েট ভিসির বাসভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ইউপি নির্বাচন শুরু হতে পারে ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির

Update Time : 01:52:22 pm, Monday, 12 October 2026