আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

আইপ্যাডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী মিউজ অ্যাপ চালু করেছে মেটা

  • MIT ERP
  • Update Time : 02:28:10 am, Monday, 12 October 2026
  • 21

আইপ্যাডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী মিউজ অ্যাপ চালু করেছে মেটা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী মিউজের জন্য আলাদা আইপ্যাড অ্যাপ চালু করেছে মেটা। গত ৮ সেপ্টেম্বর আইফোন ও অ্যান্ড্রয়েডে উন্মোচনের মাত্র এক মাসের মধ্যেই আইপ্যাডে এলো অ্যাপটি।

অথচ ইনস্টাগ্রামের আইপ্যাড অ্যাপ আসতে প্রায় ১৫ বছর লেগেছিল। বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, চালুর পর থেকে মিউজ অ্যাপটি ৬৬ লাখের বেশি বার ইনস্টল হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইমেইল, সভা ও বিলের হিসাব রাখতে পারবেন। পাশাপাশি রেস্তোরাঁয় আসন সংরক্ষণ, বাজার করা, লক্ষ্য নির্ধারণ এবং কেনাকাটার মতো কাজও এআইয়ের সাহায্যে সম্পন্ন করা যাবে।

মিউজকে বিভিন্ন অনলাইন সেবার সঙ্গে যুক্ত করতে নতুন অংশীদার যুক্ত করছে মেটা। আইপ্যাড সংস্করণে অ্যাসানা, ক্যানভা, ড্রপবক্স, ফিগমা, কুইকবুকস, গিটহাব, ক্লাভিয়ো, জুম, নোশন ও গ্র্যানোলার মতো সেবার সংযোগ যুক্ত হয়েছে। মেটার বিজ্ঞাপন অ্যাকাউন্টও এর সঙ্গে যুক্ত করা যাবে। সম্প্রতি বেস্ট বাই, গ্যাপ, সেফোরা, ওয়ালমার্ট ও ওয়েফেয়ারের মতো খুচরা বিক্রেতাদের সেবাও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ফলে ব্যবহারকারীর হয়ে এসব ওয়েবসাইটে পণ্য খোঁজা এবং কেনাকাটা সম্পন্ন করতে পারে মিউজ। তবে ওয়েবসাইটগুলো অনেক সময় এআই এজেন্টকে স্বয়ংক্রিয় বট ভেবে বাধা দেওয়ায় কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা সমাধানে মঙ্গলবার মেটা শিল্পখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে একটি উন্মুক্ত প্রযুক্তিগত মান তৈরির উদ্যোগের কথা জানিয়েছে।

এর মাধ্যমে এআই এজেন্টগুলো নিজেদের পরিচয় ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে প্রকাশ করতে পারবে, ফলে বৈধ এআই এজেন্ট ও ক্ষতিকর বটের মধ্যে পার্থক্য করা সহজ হবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে মেটা এআইকে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবহারকারীর দৈনন্দিন ও ব্যবসায়িক কাজ সম্পন্ন করার উপযোগী সহকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এসবিএসি ব্যাংকের অডিট কমিটির নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

আইপ্যাডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী মিউজ অ্যাপ চালু করেছে মেটা

Update Time : 02:28:10 am, Monday, 12 October 2026