আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

সাজেকে পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

  • MIT ERP
  • Update Time : 10:01:43 pm, Sunday, 11 October 2026
  • 8

সাজেকে পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া সাজেকে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে পর্যটন এলাকা মঙ্গলবার বিকেল ৫টার ত্যাগ করে নিরাপদে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে সাজেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ আগামী সোমবার ও মঙ্গলবারে জন্য প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের ১১ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বিকেলে এই সিন্ধান্ত জানান সংগঠন দুটির নেতারা।

এরপরই সাজেক-বাঘাইহাট সড়কের উজোবাজার থেকে পিকেটাররা অবস্থান সরিয়ে নিলে আটকা পড়া পর্যটকেরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করে। একইভাবে বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি থেকে পর্যটকেরা সাজেকে পৌঁছায়। অবরোধের কারণে ১১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে সাজেক ভ্রমণে আসা পর্যটকেরা।

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে সাজেক থেকে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধের ডাক পালন করেছে সংগঠন দুটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

সাজেকে পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

Update Time : 10:01:43 pm, Sunday, 11 October 2026