আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা

  • MIT ERP
  • Update Time : 09:50:54 pm, Sunday, 11 October 2026
  • 12

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের নলডাঙ্গার শাখাড়িপাড়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: শাখাড়িপাড়ার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪), একই গ্রামের মৃত ওবায়েদের ছেলে মোঃ রাজু আহমেদ (২৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাসান মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন তিনি বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা

Update Time : 09:50:54 pm, Sunday, 11 October 2026