আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

খাদ্যনিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: খাদ্যমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:32:26 pm, Sunday, 11 October 2026
  • 14

খাদ্যনিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: খাদ্যমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ সরকার। খাদ্যশস্য আমদানি থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ ও বিতরণ- প্রতিটি ধাপে শতভাগ সততা ও দক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা মান যাচাইয়ে গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রোববার (১১ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আসা গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। আমদানিকৃত গমের মান যাচাইয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘নির্ধারিত মানদণ্ড মেনেই খাদ্যশস্য পরীক্ষা করতে হবে।

নিম্নমানের কোনো পণ্য গ্রহণ বা সরবরাহের বিন্দুমাত্র সুযোগ নেই। পরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তাই কর্মকর্তাদের চরম পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাদ্য ব্যবস্থাপনার মতো যে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তা পূরণে সবার দোয়া ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

’ খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে দীর্ঘদিনের সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়েন, সেটি নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত সময়মতো খাদ্য পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে পর্যটকদের বাঘ দেখার আনন্দ

খাদ্যনিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: খাদ্যমন্ত্রী

Update Time : 07:32:26 pm, Sunday, 11 October 2026