আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

পূজায় অপপ্রচার ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

  • MIT ERP
  • Update Time : 12:38:30 pm, Sunday, 11 October 2026
  • 19

পূজায় অপপ্রচার ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বিতভাবে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। রোববার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করতে পারে।

তবে রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রতিটি পূজামণ্ডপই গুরুত্বপূর্ণ। তাই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোস্টার করে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিটি মণ্ডপে সিসিটিভির রেকর্ড যেন সংরক্ষিত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযোগী ফায়ার এক্সটিংগুইশার রাখারও নির্দেশনা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে অপপ্রচার এবং ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন রিলস ও ভিডিও তৈরি করা হচ্ছে।

এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। বৈধভাবে বালু উত্তোলনকারীদের কাগজপত্র যাচাই এবং পূজামণ্ডপে যাওয়ার সড়কে কোনো সমস্যা থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান। সড়কের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, আজান ও নামাজের সময়সূচি উল্লেখ করে একটি চার্ট প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনায় নিয়ে পূজার কার্যক্রম পরিচালনা করতে পারেন।

সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েট ভিসির বাসভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পূজায় অপপ্রচার ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

Update Time : 12:38:30 pm, Sunday, 11 October 2026