আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

ওয়ান্ডারার্সকে ৭ গোলে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

  • MIT ERP
  • Update Time : 03:52:34 am, Sunday, 11 October 2026
  • 25
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বৃষ্টি বিঘ্নিত পিচ্ছিল মাঠে খেলা অতটা উপভোগ্য, ছন্দময় হলো না। তবে, প্রায় প্রতিটি আক্রমণই কাজে লাগাল বসুন্ধরা কিংস। সাব্বির হোসেন উপহার দিলেন হ্যাটট্রিক। ঢাকা ওয়ান্ডারার্সকে গোলের বন্যায় ভাসিয়ে দিল কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ৭-০ গোলে ওয়ান্ডারার্সকে হারায় কিংস। সাব্বিরের আলো ছড়ানোর পাশাপাশি জোড়া গোল করেন রাকিব হোসেন। একবার করে জালের দেখা পান মোহাম্মদ আব্দুল্লাহ ও মানিষ ধাঙ্গি। ম্যাচের ঘড়ির কাঁটায় তখন সময় ২৪ সেকেন্ড। ডান দিক থেকে রাকিবের ক্রসে জটলার মধ্য থেকে জাল খুঁজে নেন নেপালি ফরোয়ার্ড মানিষ। কিংসের গোলের উৎসবের শুরু।

পঞ্চম মিনিটে ইউসুফ আলীর ফ্রি কিকের পর বল পেয়ে বাম পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির। দুই গোল হজমের পর নিজেদের একটু গুছিয়ে নেওয়া ওয়ান্ডারার্স বড় ধাক্কাটি খায় বিরতির আগে। আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেন গোলরক্ষক জসিম উদ্দিন। পোস্ট সামলাতে আসেন নেপালি গোলকিপার সৌরভ বিক্রম কারকি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়োর থ্রু পাস ধরে চিপ শটে লক্ষ্যভেদ করেন সাব্বির। একটু পর, ৬৩তম মিনিটে বিক্রমকে তুলে আরেক গোলরক্ষক তানভীর আহমেদকে নামান ওয়ান্ডারার্স কোচ আসাদুজ্জামান নুর। এক ম্যাচে তিন গোলকিপার খেলানোটা বিরল ঘটনাই। তানভিরও ভেসে যান আক্রমণের তোড়ে। ছয় মিনিট পর রাকিবকে বক্সে ফাউল করেন জোবায়ের আহমেদ।

পেনাল্টি পায় কিংস। স্পটকিক থেকে স্কোরলাইন ৪-০ করেন রাকিব। এরপর ৮০তম মিনিটে দুই ফুটবলারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রবিনিয়ো। এই ব্রাজিলিয়ানের ক্রস টোকায় জালে বল জড়িয়ে দেন আব্দুল্লাহ। ৯ মিনিট পর রবিনিয়োর বাড়ানো বল থেকেই ব্যবধান আরও বাড়ান রাকিব। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাকিবের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন সাব্বির। আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে গোলের মালা পরিয়েছে ফর্টিস এফসি।

ছয়টি গোলই ব্রাদার্স হজম করে দ্বিতীয়ার্ধে। ৫৬তম মিনিটে ইব্রাহিম দলকে এগিয়ে নেওয়ার পর, একের পর এক গোল করে তারা। পা ওমার বাবু দুইবার পান জালের দেখা। ইনছান, রাফায়েল টুডু ও স্টেফান চুকউদে বাকি তিন গোলদাতা। এদিন বাংলাদেশ ফুটবল লিগে মাঠে গড়িয়েছে আরও দুটি ম্যাচ। চট্টগ্রাম সিটিকে ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। পিডব্লিউডির সাথে ১-১ ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

তিন ম্যাচে এ মুহূর্তে ৭ করে পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ফর্টিস ও সিটি ক্লাব। দুই ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশ পুলিশ এফসির। দুই ম্যাচে ৪ করে পয়েন্ট নিয়ে কিংস ও আবাহনী এ মুহূর্তে টেবিলে আছে চতুর্থ ও পঞ্চম স্থানে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দখলে ফুটপাত, চরমে জনদুর্ভোগ

ওয়ান্ডারার্সকে ৭ গোলে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

Update Time : 03:52:34 am, Sunday, 11 October 2026