আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

ভুলগুলো আমারই ছিল: সঞ্জয় দত্ত

  • MIT ERP
  • Update Time : 02:18:26 am, Monday, 12 October 2026
  • 9

ভুলগুলো আমারই ছিল: সঞ্জয় দত্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন সিনেমা থেকে কোনো অংশে কম নয়। তার জীবন নিয়ে সিনেমাও তৈরি হয়েছে বলিউডে। একসময় বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয়েছিল বলিউডের মুন্না ভাইকে।

একাধিকবার জেলে যাওয়ার পাশাপাশি দীর্ঘ ২৪ বছরের আইনের লড়াই লড়তে হয়েছিল তাকে। ১৯৯৩ সালের সেই কালো অধ্যায়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সম্প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা। জানিয়েছিলেন জীবনের ওই কঠিন দিনগুলোতে কিভাবে তিনি নিজেকে শক্ত রেখেছিলেন। সম্প্রতি এক টকশোতে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। সেখানে নিজের কিছু ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করে নিয়ে অভিনেতা বলেছেন, নিজের অন্তরের অনুভূতিকে অস্বীকার করা তার ভুল হয়েছিল।

অভিনেতার কথায়, ভুলগুলো আমারই ছিল। সবার উদ্দেশ্যে তার পরামর্শ, যদি আপনার মন কখনো আপনাকে কিছু বলে তাহলে আপনার সবসময় তার শোনা উচিত। মন যখন যেটা বলবে তা তখনই মেনে নেওয়া উচিত। পুরোনো দিনের কথা মনে করে সঞ্জয় বলেছেনÑ তার বোঝা উচিত ছিল এক সপ্তাহ অস্ত্র রেখে দেওয়ায় ক্ষতি কি? এটা না ভেবে তার উচিত ছিল ভবিষ্যতে এর আইনি পরিণতি কি হতে পারে।

কথোপকথন চলাকালীন সঞ্জয় জানালেন, মামলার প্রথম দিকে তার জীবনের সব থেকে কঠিন মুহূর্তের কথাও। অভিনেতার কথায়, সেদিন যখন তার বাবার সামনে তার হাতে প্রথমবারের মতো হাতকড়া পরানো হয়েছিল, সেই মুহূর্তে তার বাবা তথা প্রবীণ অভিনেতা সুনীল দত্তের যে প্রতিক্রিয়া ছিল তা ব্যাপক নাড়া দিয়েছিল অভিনেতাকে। প্রথমবারের মতো ছেলের হাতে হাতকড়া পরতে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা সুনীল দত্ত।

চোখের কোনায় একরাশ জল নিয়েই তিনি বলেছিলেন, তোমরা আমার ছেলের সঙ্গে এটা কি করছো? তখন সঞ্জয় দত্ত বাবাকে জড়িয়ে ধরে বলেছিলেন তুমি কেন এই হাতকড়া নিয়ে ভাবছো? কিছু হবে না। এটা শুধু একটা প্রক্রিয়া মাত্র। বাবার সামনে নিজেকে শক্ত দেখাতে মনের মধ্যে অনেক জোরে এনে সেদিন সঞ্জয় এ কথা বলেছিলেন ঠিকই তবে বাস্তবে সেই মুহূর্তটা তাকে ভেতর থেকে কুরে খাচ্ছিল।

সেদিন শুধু বাবার মুখের দিকে তাকিয়ে তিনি নিজেকে শক্ত রেখেছিলেন। বাবাকে সান্ত¡না দেওয়ার জন্য তিনি যে যন্ত্রণা উপভোগ করেছিলেন, সেই মুহূর্ত তিনি আজও ভোলেননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভুলগুলো আমারই ছিল: সঞ্জয় দত্ত

Update Time : 02:18:26 am, Monday, 12 October 2026