আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

বই পড়ে ল্যাপটপ পেলেন শ্রীমঙ্গলের ৮ শিক্ষার্থী

  • MIT ERP
  • Update Time : 11:28:13 pm, Saturday, 10 October 2026
  • 14
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শ্রীমঙ্গলে বই পড়া প্রতিযোগিতায় আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছেন আট শিক্ষার্থী। ‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া উৎসবের সমাপনী দিনে শনিবার জেলা পরিষদ অডিটরিয়ামে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিজয়ীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রতিযোগিতায় আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছেন ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা।

প্রতিটি ক্যাটাগরিতে আরও নয়জন করে শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই এ বই পড়া উৎসব শুরু হয়। এতে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক (সম্মান) পর্যায় পর্যন্ত ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। উৎসবের সমন্বয় সহযোগী ছিল শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এবং পাঠ সহযোগী ছিল উত্তরণ। উৎসবের তিনটি পর্বে শিক্ষার্থীরা প্রায় ৩৮টি বই পড়ে।

এ ছাড়া উন্মুক্ত ক্যাটাগরিতে বিভিন্ন শ্রেণি-পেশার বইপ্রেমীরাও অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাস থেকে নেমে ১৫ মিনিট আইফোন চার্জ দেয় তাজমিন, এরপর কোথায় যায়?

বই পড়ে ল্যাপটপ পেলেন শ্রীমঙ্গলের ৮ শিক্ষার্থী

Update Time : 11:28:13 pm, Saturday, 10 October 2026