আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ৭৩২ জন

  • MIT ERP
  • Update Time : 11:12:04 pm, Saturday, 10 October 2026
  • 53
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের অভিযানে একদিনে ৭৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৮৩ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে ২৪৭ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৩৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলের এসব তথ্য চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয় শনিবার (১০ অক্টোবর) দুপুরে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ৭৩২ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১৭, পূর্ববর্তী মামলায় ৬৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯ এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন।

এ ছাড়া পরোয়ানামূলে ১৫৩, সাজা পরোয়ানামূলে ৩০ এবং মাদকসংক্রান্ত মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ৪৪ জন এবং মাদক ব্যবসার অভিযোগে ৫৫ জন রয়েছেন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে। অভিযানে ৪১ হাজার ৫৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ কেজি ৮৮২ গ্রাম গাঁজা, ৪৪ লিটার চোলাই মদ এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন, কুমিল্লায় পাঁচজন, চাঁদপুরে একজন এবং লক্ষ্মীপুরে দুজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক আটকের হিসাবে নোয়াখালীতে সর্বোচ্চ ৯৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৬৭, খাগড়াছড়িতে ৩৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, কক্সবাজারে ১৭, লক্ষ্মীপুরে ১৪, চাঁদপুরে ১২, ফেনীতে ১১ এবং রাঙামাটিতে তিনজনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে প্রদান করা হলো ২১টি সম্মাননা

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ৭৩২ জন

Update Time : 11:12:04 pm, Saturday, 10 October 2026