ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েত করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ধর্না তুলে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্য নেতারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরে তাদের আটক করে পুলিশ।





















