আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

কক্সবাজারের পেকুয়ায় শখের মাছচাষে বিষ প্রয়োগ, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক টাকা

  • MIT ERP
  • Update Time : 04:38:03 pm, Saturday, 10 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের পেকুয়ায় শখের মাছচাষে বিষ প্রয়োগ করে মুহূর্তেই নিভে গেল একটি স্বপ্ন। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৯ অক্টোবর (শুক্রবার) রাতে উপজেলার পশ্চিম বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এতে দীর্ঘদিন ধরে শখ করে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ পুকুরে ভাসতে দেখে হতাশ হয়ে পড়েছেন পুকুরের মালিক পশুচিকিৎসক বেলাল উদ্দিন। তার অভিযোগ, পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি ও স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী বেলাল উদ্দিন পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোছাইনের ছেলে।

তার পুকুরে কাতলা, রুই, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিল। দীর্ঘদিন ধরে শখ করে মাছগুলো লালন-পালন করছিলেন তিনি। মাছগুলোও বেশ বড় হয়ে উঠেছিল। তবে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগে মাছ মরে যাওয়ায় তার সেই শখ ও পরিকল্পনা মুহূর্তে ভেস্তে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।

শনিবার ভোরে পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা বেলাল উদ্দিনকে খবর দেন। পরে তিনি পুকুরে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেন। কিছু মাছ পানির নিচে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা কয়েকটি মাছ তুলে পুকুরপাড়ে রাখেন। বেলাল উদ্দিন বলেন, শখ করে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল।

মাঝেমধ্যে ক্যাপা জাল দিয়ে নিজেই মাছ ধরতাম। ইচ্ছা ছিল, সব মাছ একসঙ্গে ধরে প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দেব। কিন্তু পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় সেই ইচ্ছা আর পূরণ হলো না। তিনি অভিযোগ করেন, মদন আলীর ছেলে শাহ আলম এর আগে তাকে হুমকি দিয়েছিলেন। ওই বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে তার সন্দেহ। স্থানীয় বাসিন্দা এছারুল হক ও মহিউদ্দিন বলেন, ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় পুকুরের মাছগুলো দেখে তাদের ভালো লাগত।

বেলাল উদ্দিন শখ করে মাছ চাষ করছিলেন। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন বেলাল উদ্দিন। দীর্ঘদিনের শখের মাছ হারিয়ে তিনি এখন হতাশ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

এদিকে ভুক্তভোগী বেলাল উদ্দিন বাদী হয়ে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন এবং এসআই পল্লব ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান। এসআই পল্লব ঘোষ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

কক্সবাজারের পেকুয়ায় শখের মাছচাষে বিষ প্রয়োগ, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক টাকা

Update Time : 04:38:03 pm, Saturday, 10 October 2026