বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে আসছে আজ। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তার মরদেহ নেওয়া হবে নিজের বাসায়।
এরপর বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার প্রতি জানানো হবে শ্রদ্ধা। বেলা ৩টায় সেখানেই তার জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।
গত ১ অক্টোবর রাতে লন্ডনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৌফিক ইমরোজ খালিদীকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। এসময় তার মস্তিষ্কের রক্তক্ষরণের কথা জানান সেখানকার চিকিৎসকেরা। পরে ২ অক্টোবর তাকে মৃত ঘোষণা করা হয়।
পরে ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তৌফিক ইমরোজ খালিদীর প্রথম জানাজা হয়।






















