আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:49:28 pm, Saturday, 10 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. ইয়াসিন আরাফাত (৩) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে উপজেলায় ডেঙ্গুতে চার শিশুসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামারীতলা গ্রামের আবদুর রহমান রুবেলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিশুটির জ্বর শুরু হলে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে তাকে বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান,সীতাকুণ্ডে ডেঙ্গুতে একের পর এক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে উৎকণ্ঠা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাইবান্ধায় পুরুষ সেজে তরুণীকে বিয়ে ও ৫ মাস সংসার করার অভিযোগে তরুণীকে সালিশে মারধর ও বেত্রাঘাত

সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

Update Time : 07:49:28 pm, Saturday, 10 October 2026