আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের একুশ দিনের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 08:05:40 pm, Saturday, 10 October 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে মো. মিরাজ সিকদার (৩৯) নামের এক জেলেকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তাঁকে জালসহ আটক করা হয়।

পরে সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ সিকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের লাল মিয়ার ছেলে। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চলছে। ইলিশ শিকার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ঝালকাঠির সুগন্ধা, বিষখালীসহ জেলার অন্য নদীতে ইলিশ শিকার বন্ধ রাখতে প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্কুলছাত্রী তাজমিনের মৃত্যুর আগের সিসিটিভি ফুটেজ সামনে এল

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের একুশ দিনের কারাদণ্ড

Update Time : 08:05:40 pm, Saturday, 10 October 2026