আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

জামালপুরে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত

  • MIT ERP
  • Update Time : 12:37:54 pm, Saturday, 10 October 2026
  • 16
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে বাসটির চালক।

নিহতরা হলেন– নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম।

পুলিশ জানায়, আজ সকালে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম। এসময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় দুজনকে চাপা দেয়। এতেঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ এ ঘটনায় বাসের এক হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ভায়োলেন্স সিনেমা ছাড়লেন অধরা খান

জামালপুরে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত

Update Time : 12:37:54 pm, Saturday, 10 October 2026