ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে সিজেপির সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে তাদের আটক করা হয়েছে।
এছাড়া বিক্ষোভ ঘিরে রত্না সিংকে আটক করেছে পুলিশ। তিনি সিজেপির আইনি-বিষয়ক প্রধান। সিজেপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে রত্নার আটক হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে ভারতের গুরুগ্রাম পুলিশ। হরিয়ানা রাজ্যের এই এলাকা দিল্লির কাছেই। যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠিকে দিল্লি যেতে নিষেধ করা হয়েছিল বলে জানায় পুলিশ।


























