আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

গ্রেফতার হতেই এসেছি: পুলিশকে অভিজিত দিপক

  • MIT ERP
  • Update Time : 01:08:14 pm, Saturday, 10 October 2026
  • 19
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে গিয়ে উড়োজাহাজের ভেতরেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা।

বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পরপরই তাদের আটক করা হয়। এ সময় পুলিশের সঙ্গে কথা বলার একপর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘আমি গ্রেফতার হতেই এসেছি। ’ শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লিতে অবতরণের কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে। আটক অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

জানা গেছে, দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে তিন নেতাকে আটক করে। ওই দলে নারী পুলিশ সদস্যের সংখ্যাই ছিল বেশি। চলন্ত নয়, বরং অবতরণ করা একটি বাণিজ্যিক ফ্লাইটের ভেতরে এমন অভিযান দেখে সহযাত্রীরা বিস্মিত হন। তাদের কয়েকজন মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলার সময় অভিজিৎ দীপকে বেশ উত্তেজিত ছিলেন।

এ সময়ই তিনি গ্রেফতার হওয়ার বিষয়ে ওই মন্তব্য করেন। তিন নেতাকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিজেপি। দলটির ভাষ্য, এ ঘটনা কর্তৃত্ববাদী আচরণের পাশাপাশি নাগরিকদের চলাচলের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দলটি অভিযোগ করে, বিক্ষোভস্থলে নেতারা যাতে পৌঁছাতে না পারেন, সে উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাদের আটক করা হয়েছে।

সিজেপির দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্বকে দুর্বল করা এবং নির্ধারিত কর্মসূচি বানচাল করাই ছিল পুলিশের এই পদক্ষেপের উদ্দেশ্য। দলটি আটক তিন নেতাকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে এই বিক্ষোভের আয়োজন করেছিল সিজেপি।

শনিবার দিল্লির যন্তর মন্তরে কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগেই দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি বাতিল করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাকে সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়। বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতরেই তিন নেতাকে আটকের ঘটনায় রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।

সিজেপি ঘটনাটিকে শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের প্রচেষ্টা হিসেবে দেখছে। তবে এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউন সিলগালা

গ্রেফতার হতেই এসেছি: পুলিশকে অভিজিত দিপক

Update Time : 01:08:14 pm, Saturday, 10 October 2026