আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:28:07 pm, Friday, 9 October 2026
  • 19
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। এই সময়ে হাসপাতালে নতুন করে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৭ জন। শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। পুরুষ ও নারী রোগীদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন। চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে মারা গেছেন ২৯ জন। হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নান্দাইলের ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম। তাদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে যথাক্রমে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যা এবং ডেঙ্গুর সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রোববারের মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

Update Time : 05:28:07 pm, Friday, 9 October 2026