দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে পার্বতীপুর পৌর শহরের জাহানারাবাদ কেরুরমোড় এই ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌর শহরের ইব্রাহিম নগর এলাকার বাবু হোসেনের ছেলে। পার্বতীপু মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মানিক চন্দ্র রায় জানান, বুধবার ভোরে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়ায় কয়েকজন চোর বিদ্যুতের পোলে তার চুরি করতে উঠে। ‌ এ সময় সাইদুর রহমান বিদ্যুতের তারের হাত দিলে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সাইদুর রহমানের সহযোগীরায় এসময় পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা ধান ক্ষেতে সাইদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে। সে এলাকার ছিঁচকে চোর ও নেশাগ্রস্ত। প্রায় দুই মাস আগে চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের জেল দিয়েছিল। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, সাইদুর রহমান একজন নেশাগ্রস্ত ব্যক্তি ছিলে। সে চুরি করতো। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






















