আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

মহাসড়কের জায়গা দখল করে ব্যবসা: ৭ জনের ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 06:04:32 pm, Wednesday, 7 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে সাত ব্যক্তিকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) উপজেলার ব্যস্ততম গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এবং খাঁনহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে মহাসড়কের পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২(১) ধারায় দোষী সাব্যস্ত করে সাতজনকে ওই অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্কুল মার্কেটের সামনে ফুটপাত দখল করে ব্যাবসা করা ব্যবসায়ীরা আগামী দুই দিনের মধ্যে নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার মুচলেকাসহ লিখিত অঙ্গীকার করেন।

অভিযানটি সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের সার্ভেয়ার শুভাশীষ চাকমা, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী নিলয় সেন এবং গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, মহাসড়ক ও এর আশপাশের জায়গা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভৈরবে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মহাসড়কের জায়গা দখল করে ব্যবসা: ৭ জনের ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা

Update Time : 06:04:32 pm, Wednesday, 7 October 2026