আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

ভৈরবে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

  • MIT ERP
  • Update Time : 06:55:39 pm, Wednesday, 7 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. হাছান আলী (২৭) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের কর্মকর্তারা জানান, বুধবার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ভৈরব থানাধীন ভৈরবপুর সিলেট বাসস্ট্যান্ড এলাকায় নাভানা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীতে মেসার্স আল্লাহ দান ফল ভাণ্ডারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ময়মনসিংহগামী SEPL পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর—ময়মনসিংহ-ব-১১-০২২৪) একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মো. হাছান আলীর সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক হাছান আলী টাঙ্গাইল জেলার মধুপুর থানার ধলপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. হুরমুজ আলীর ছেলে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে হাছান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই গ্রেপ্তার

ভৈরবে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Update Time : 06:55:39 pm, Wednesday, 7 October 2026