আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দিল্লিতে পাঁচতলা ভবন ধসে পড়ে ভেতরে বহু মানুষের আটকা পড়ার আশঙ্কা

  • MIT ERP
  • Update Time : 07:39:59 pm, Wednesday, 7 October 2026
  • 22
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমা পুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এ দুর্ঘটনার পর ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘতে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠানো হয়। বর্তমানে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। স্থানীয় কয়েকজনকে হাত দিয়ে পাথর ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারে সহযোগিতা করতেও দেখা গেছে। এদিকে, দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং ভিড় না করার অনুরোধ করা হয়েছে। এর আগে, গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। সেই ঘটনার এক মাসের মধ্যেই রাজধানীতে ফের বহুতল ভবন ধসের ঘটনা ঘটল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্ঘটনায় আহত বাইক আরোহীর পকেটে সাড়ে ৯শ ইয়াবা!

দিল্লিতে পাঁচতলা ভবন ধসে পড়ে ভেতরে বহু মানুষের আটকা পড়ার আশঙ্কা

Update Time : 07:39:59 pm, Wednesday, 7 October 2026