আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ১৮৬০ বিদ্রোহী নিহত

  • MIT ERP
  • Update Time : 09:09:05 pm, Thursday, 8 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, অভিযানে ১ হাজার ৮৬০ হুথি বিদ্রোহীকে হত্যার কথা জানিয়েছে ইয়েমেন। এছাড়া হুথিদের ২ হাজার ১০৩ লক্ষ্যবস্তুতে হামলার দাবিও করা হয়।

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলছে। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পশ্চিম তাইজের উপকূল সংলগ্ন পার্বত্য অঞ্চলে অগ্রগতির দাবি করেছে সৌদি-সমর্থিত জোট।

অন্যদিকে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল দুইদিনে দেশটির আভা এবং রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপি কামরুজ্জামানের মধ্যস্থতায় শান্ত হলো তাহিরপুরের সংঘর্ষের উত্তেজনা

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ১৮৬০ বিদ্রোহী নিহত

Update Time : 09:09:05 pm, Thursday, 8 October 2026