আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 05:37:16 pm, Wednesday, 7 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে জতিন চন্দ্র সর্দার (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বাঁকাই মধ্যপাড়া মসজিদের পশ্চিম পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জতিন চন্দ্র সর্দার উপজেলার বিনোদবাড়ি খোলাইবাড়িয়া গ্রামের মৃত বিষ্ণু সর্দারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নিয়মিত বাঁকাই সিংপাড়ায় চোলাই মদ পান করতে যেতেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে মদ পান করে বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভৈরবে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : 05:37:16 pm, Wednesday, 7 October 2026