আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অপরিসীম: গয়েশ্বর চন্দ্র রায়

  • MIT ERP
  • Update Time : 01:37:07 pm, Wednesday, 7 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বৃহৎ কোনো শিল্প নয়, তবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বুধবার ‎‎দুপুরে তেজগাঁও বিসিক ভবনে বিসিক শরৎ মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ক্ষুদ্র কুটির শিল্পে কাজ করার মধ্য দিয়ে নারীরা আত্মনির্ভরশীল হতে পারছে। তাই সরকারও ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে কাজ করছে।

‎গয়েশ্বর চন্দ্র বলেন, ছোট ছোট ব্যবসা থেকে বড় ব্যবসার সৃষ্টি হয়। তাই এসব ব্যবসাকে ছোট বলে অবজ্ঞা করার সুযোগ নেই। বস্ত্র শিল্পের জন্মও কুটির শিল্প থেকেই; যা আজ বড় বড় শিল্পে পরিণত হয়েছে। বড় শিল্পপতিরা চাইলে ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে গার্মেন্টসের থেকেও বেশি অর্থ লাভ করা যায়।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে গার্মেন্টস পণ্যের থেকে কুটির শিল্পে তৈরি পণ্যের দাম বেশি হয়ে থাকে। তাই বড় বড় ইনভেস্টমেন্টরদের এই খাতের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বক্তব্যের শেষে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি আকৃষ্ট করলেও প্রকৃতিকে বাঁচাতে আমাদের সনাতনী পদ্ধতিতে ফিরে আসতে হবে। তখন এই কুটির শিল্পের সাথে জড়িতদের কদর বাড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অপরিসীম: গয়েশ্বর চন্দ্র রায়

Update Time : 01:37:07 pm, Wednesday, 7 October 2026