আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

জাতীয় নাগরিক পার্টির দুই নেতা বহিষ্কার

  • MIT ERP
  • Update Time : 02:39:02 pm, Wednesday, 7 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৬ অক্টোবর) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির মৌলভীবাজার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হল। অন্য বিজ্ঞপ্তিতে জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে।

অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে দলীয় কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হল। একই সঙ্গে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। উভয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তিন মাস ধরে বিদ্যুৎহীন বাগেরহাটের কাটাখালী রেলস্টেশন, জনবল সংকটে ব্যাহত সেবা

জাতীয় নাগরিক পার্টির দুই নেতা বহিষ্কার

Update Time : 02:39:02 pm, Wednesday, 7 October 2026