আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

  • MIT ERP
  • Update Time : 03:01:06 pm, Wednesday, 7 October 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ডেঙ্গু পরীক্ষার জন্য আগে টাকা নেয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করে দেয়া হয়েছে বলে জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না। এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

Update Time : 03:01:06 pm, Wednesday, 7 October 2026