আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

বাংলাবান্ধার জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু

  • MIT ERP
  • Update Time : 02:10:37 pm, Wednesday, 7 October 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা শুরু করে তারা।

এর আগে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পরে সেখান থেকে যাত্রা শুরু করে। তারা এলাকার সাধারণ মানুষের মধ্যে দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করে। পঞ্চগড়ের তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের কথা জানান তারা।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে- শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণ রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। কর্মসূচি শুরুর প্রথম দিনে বাংলাবান্ধা থেকে হেঁটে ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় দিনের কর্মসূচি শেষ হবে। এর মাঝে বিভিন্ন বাজারে দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

কর্মসূচির শুরুতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের সংবাদকর্মীদের বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকুক সেটা ভারত চায় না, তারা জুলাই হত্যাকারীদের বাংলোতে লালন পালন করছে। আমরা ভারত সরকারকে আহ্বান করতে চাই, আপনি যদি বাংলাদেশের মানুষকে সত্যি সত্যি বন্ধু মনে করেন, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন হাদী হত্যাকারীদের নিয়ে যেন কোনো কথা না বলেন। এর মাধ্যমে এটা স্পষ্ট হয় হাদী হত্যায় ভারত, আওয়ামী লীগ ও র সরাসরি জড়িত।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই ডিসেম্বরের মধ্যে কোন প্রক্রিয়ায় ভারতের সাথে কথা বলে খুনিদের ফিরিয়ে আনবেন, সেটা আপনাদের বিষয়। তবে হাদী হত্যাকাণ্ডকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় তাহলে আপামর জনসাধারণকে সাথে নিয়ে যারা ভারতের প্রভুদের খুশি করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আধুনিক পাঁচ যন্ত্রপাতি নিয়ে পায়রা বন্দরে ভিড়ল চীনের ‘ফান ঝৌ-৬’ জাহাজ

বাংলাবান্ধার জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু

Update Time : 02:10:37 pm, Wednesday, 7 October 2026