আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও ইসির নিরপেক্ষতা দাবি জামায়াত ও এনসিপির

  • MIT ERP
  • Update Time : 07:39:08 pm, Sunday, 4 October 2026
  • 16

স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও ইসির নিরপেক্ষতা দাবি জামায়াত ও এনসিপির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরইমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা দিয়েছে দুই দলই। এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নির্বাচনের জন্য ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সুষ্ঠু ভোটের জন্য সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ অবস্থান চান বিরোধী নেতারা।

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এরইমধ্যে ইউনিয়ন, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিন ও দক্ষিণে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

অনেক এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে জামায়াত। ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে গণসংযোগও শুরু করেছেন অনেকে। তবে সুষ্ঠু ভোটের জন্য সরকার ও নির্বাচন কমিশনের নিরপক্ষে ভূমিকা চান দলটির নীতি-নির্ধারকরা।

এদিকে মাঠ গোছাতে পিছিয়ে নেই এনসিপিও। ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মেয়র প্রার্থিতার লড়াইয়ে নামছেন। তবে ভোট নিয়ে দলীয়করণ ও কারচুপির আশঙ্কা করছে দলটি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা-কর্মীরা যাতে অংশ নিতে না পারে সেজন্য সরকারের কঠোর ভূমিকা চায় বিরোধী জোট।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও ইসির নিরপেক্ষতা দাবি জামায়াত ও এনসিপির

Update Time : 07:39:08 pm, Sunday, 4 October 2026