আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

সুনামগঞ্জের ধর্মপাশায় তিন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ও স্মার্টফোন জব্দ

  • MIT ERP
  • Update Time : 08:33:06 pm, Sunday, 4 October 2026
  • 36

সুনামগঞ্জের ধর্মপাশায় তিন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ও স্মার্টফোন জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার সেলবরষ ইউনিয়নের বগারপাচুর গ্রামের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগারপাচুর গ্রামের মো. সুমন ওরফে লালগুটি সুমন (৩৫), আব্দুল আলীম (৪০) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২০)। ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, রোববার ভোর রাতে বগারপাচুর গ্রামের সামনের সড়কে ওই তিনজন অনলাইনে জুয়া খেলছিলেন। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার মো. সুমন ওরফে লালগুটি সুমনের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় মাদক ও হত্যা মামলা রয়েছে। অনলাইনে জুয়া খেলার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

সুনামগঞ্জের ধর্মপাশায় তিন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ও স্মার্টফোন জব্দ

Update Time : 08:33:06 pm, Sunday, 4 October 2026