বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৬ তম তিরোধান দিবস আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। ৩ দিন ব্যাপী কুষ্টিয়া কুমারখালীর ছেঁউড়িয়া সাইজির আখড়া বাড়িতে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। রোববার (৪ অক্টোবর) কুষ্টিয়া সদর এবং কুমারখালী থানার ওসি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মেলা চত্বর ও আশ-পাশ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লালন শাহ এর তিরোধান দিবস উপলক্ষে মেলা চত্বর ও আশপাশ এলাকায় যেন কোন প্রকার গাঁজা বা অন্য কোন মাদকদ্রব্য সেবন বা ক্রয়-বিক্রয় না হয় এবং তিরোধান দিবস নিরাপদ, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও ব্যগপত্র তল্লাসী করা হয়।
























