আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার জব্দ

  • MIT ERP
  • Update Time : 11:05:01 pm, Monday, 5 October 2026
  • 14

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের রমজান আলী হাবিল নামের এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায়গ গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), জয়পুরহাটের সদস্যরা শিরতা গ্রামে সার গুলো জব্দ করে। এ সময় বাড়ি থেকে ডিএপি ২৩ বস্তা, এমওপি ২৭ বস্তা, টিএসপি ২০ বস্তা ও ইউরিয়া ৬ বস্তাসহ মোট ৭৬ বস্তা সার জব্দ করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দ করা সারের মধ্যে ১ বস্তা খোলা ও ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়।

বাকি ৫৪ বস্তা সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রমজান আলী হাবিল শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে। পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার মঙ্গলবার (৬ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কাতার থেকে এলএনজি আমদানি অনিশ্চিত: গ্যাস সংকটে কি বাড়বে রান্নার গ্যাসের দুর্ভোগ?

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার জব্দ

Update Time : 11:05:01 pm, Monday, 5 October 2026