আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

জাহিদ হাসানকে কেন ‘বাবা’ ডাকেন সুনেরাহ বিনতে কামাল

  • MIT ERP
  • Update Time : 07:34:32 pm, Sunday, 4 October 2026
  • 14

জাহিদ হাসানকে কেন ‘বাবা’ ডাকেন সুনেরাহ বিনতে কামাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পর্দায় বাবা-মেয়ের সম্পর্ক থেকে বাস্তব জীবনেও তৈরি হয়েছে এক মায়ার বন্ধন। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এমনই সম্পর্কের কথা মনে করিয়ে দিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করে তাকে ‘বাবা’ সম্বোধন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষে ফেসবুকে ছবি দুটি পোস্ট করে সুনেরাহ লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। ’ তার এই ছোট্ট শুভেচ্ছাবার্তাই দুই অভিনয়শিল্পীর বিশেষ সম্পর্কের বিষয়টি সামনে এনেছে।

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন জাহিদ হাসান ও সুনেরাহ। সিনেমাটিতে বাবা জাহাঙ্গীর ও মেয়ে এশার চরিত্রে দেখা যায় তাদের। পর্দায় তাদের বাবা-মেয়ের রসায়ন দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। শুধু পর্দার সম্পর্কেই সীমাবদ্ধ থাকেনি সেই আন্তরিকতা। ‘উৎসব’র শুটিংয়ের সময় থেকেই জাহিদ হাসানের সঙ্গে সুনেরাহর পিতৃতুল্য একটি সম্পর্ক তৈরি হয়।

সেই টানই যেন সুনেরাহর জন্মদিনের শুভেচ্ছায় আরও স্পষ্ট হয়ে উঠেছে। অভিনয়জীবনে সুনেরাহর শুরুটাও প্রশংসিত। প্রথম সিনেমা ‘ন ডরাই’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি রুবাইয়াত হোসেনের আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ অভিনয় করেছেন সুনেরাহ।

ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। বর্তমানে নতুন কিছু চিত্রনাট্য ও নাটকের কাজ নিয়ে বাছাইপর্বে ব্যস্ত রয়েছেন তিনি। অন্যদিকে জাহিদ হাসানও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। ‘উৎসব’-এর সাফল্যের পর নতুন নাটক, ওটিটি ও টেলিভিশন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। সম্প্রতি ‘পথহারা মন’সহ বেশ কিছু নতুন কাজের শুটিং করেছেন তিনি।

পর্দায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তৈরি হওয়া সেই সম্পর্ক যে বাস্তব জীবনেও জায়গা করে নিয়েছে, সুনেরাহর জন্মদিনের শুভেচ্ছাবার্তাই তার প্রমাণ। আর প্রিয় অভিনেতাকে ‘বাবা’ বলে ডাকার এই আন্তরিকতা এরই মধ্যে ভক্তদেরও নজর কেড়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

জাহিদ হাসানকে কেন ‘বাবা’ ডাকেন সুনেরাহ বিনতে কামাল

Update Time : 07:34:32 pm, Sunday, 4 October 2026