আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

শার্টের পকেট সবসময় বাঁ দিকে থাকার আসল কারণ

  • MIT ERP
  • Update Time : 04:50:56 pm, Sunday, 4 October 2026
  • 9

শার্টের পকেট সবসময় বাঁ দিকে থাকার আসল কারণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরমাল শার্ট, ক্যাজুয়াল কটন শার্ট কিংবা স্কুল-কলেজের ইউনিফর্ম—চোখে পড়লেই একটি বিষয় প্রায় একই রকম দেখা যায়। শার্টে বুকের পকেট থাকলে সেটি বেশিরভাগ সময়ই বাঁ দিকে থাকে। এটি ডান দিকে না হয়ে কেন বাঁ দিকে থাকে, তা নিয়ে কখনো ভেবে দেখেছেন?

বিষয়টি নিছক ফ্যাশনের খেয়াল নয়। পোশাকের এই পরিচিত নকশার পেছনে রয়েছে ব্যবহারিক সুবিধা, পুরোনো পোশাকের ধারা এবং দীর্ঘদিনের অভ্যাস। সেনাবাহিনীর পোশাক থেকে শুরু শার্টের বুকপকেট বাঁ দিকে থাকার একটি প্রচলিত ব্যাখ্যা জড়িয়ে আছে পুরোনো সামরিক পোশাকের সঙ্গে। একটা সময়ে সেনাবাহিনীর পোশাক তৈরিতে শুধু সৌন্দর্য নয়, ব্যবহারিক দিককেই বেশি গুরুত্ব দেওয়া হতো।

সৈনিকদের পোশাকে ছোট প্রয়োজনীয় জিনিস রাখার জন্য বুকপকেট ব্যবহার করা হতো। অধিকাংশ মানুষ ডানহাতি হওয়ায় শরীরের বাঁ দিকে থাকা পকেটে ডান হাত দিয়ে পৌঁছানো তুলনামূলক সহজ, ছিল। প্রয়োজনের সময় খুব বেশি শরীর ঘোরানো ছাড়াই পকেট থেকে ছোট জিনিস বের করা সম্ভব হতো। পরবর্তী সময়ে এই ধরনের ব্যবহারিক নকশা ধীরে ধীরে সাধারণ পুরুষদের পোশাকেও জনপ্রিয় হয়ে ওঠে।

বাঁ দিকে রাখলে সুবিধা কোথায়? ব্যবহারিক দিক থেকে বিষয়টি বেশ সহজ। অধিকাংশ মানুষ ডান হাত দিয়ে কাজ করেন। ফলে ডান হাত শরীরের বাঁ দিকে নিয়ে গিয়ে বুকপকেট থেকে কোনো জিনিস নেওয়া অনেকের জন্য স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য। অন্যদিকে ডান হাত দিয়ে শরীরের ডান দিকে থাকা বুকপকেটে হাত দিতে গেলে কাঁধ ও কনুইয়ের নড়াচড়া তুলনামূলকভাবে বেশি হতে পারে।

বাঁ দিকের পকেট তাই দৈনন্দিন ব্যবহারে সুবিধাজনক হয়ে উঠেছে বলে মনে করা হয়। নকশার সঙ্গেও রয়েছে সম্পর্ক শুধু ব্যবহারিক সুবিধাই নয়, শার্টের সামগ্রিক নকশার সঙ্গেও বুকপকেটের অবস্থানের সম্পর্ক রয়েছে। শার্টের মাঝখানে থাকে বোতামের সারি বা প্ল্যাকেট। ওপরে কলার এবং ফর্মাল পোশাকে অনেক সময় টাইও থাকে। তার সঙ্গে বাঁ দিকের একটি বুকপকেট দীর্ঘদিন ধরে শার্টের পরিচিত ডিজাইনের অংশ হয়ে গেছে।

ফলে সময়ের সঙ্গে এটি শুধু প্রয়োজনীয় অংশ নয়, একটি প্রচলিত পোশাক-নকশায় পরিণত হয়েছে। হৃদয়ের কাছাকাছি বলেও বাঁ দিক আরেকটি জনপ্রিয় ধারণা হলো, বাঁ দিক হৃদয়ের কাছাকাছি হওয়ায় মানুষ সেখানে প্রিয়জনের ছবি, চিঠি কিংবা ছোট ব্যক্তিগত জিনিস রাখতেন। সে কারণে জায়গাটির সঙ্গে আবেগের একটি প্রতীকী সম্পর্কও তৈরি হয়েছিল বলে বলা হয়। এটি পোশাককে ঘিরে তৈরি হওয়া একটি রোমান্টিক ব্যাখ্যা হিসেবেই বেশি পরিচিত।

এখন কি আর পকেটের প্রয়োজন আছে? বর্তমানে মোবাইল ফোন, ওয়ালেট ও প্রয়োজনীয় জিনিস বহনের জন্য ব্যাগের ব্যবহার বেড়েছে। ফলে শার্টের বুকপকেট আগের মতো অপরিহার্য নয়। অনেক আধুনিক ও প্রিমিয়াম ফর্মাল শার্টে তাই বুকপকেট রাখা হয় না। তবু পকেট থাকলে বাঁ দিকেই সেটি বেশি দেখা যায়। কারণ মানুষ বছরের পর বছর এই নকশার সঙ্গে অভ্যস্ত। পোশাক প্রস্তুতকারকেরাও পরিচিত ডিজাইন ধরে রাখেন।

অবশ্য দুই পাশে পকেট বা পকেটহীন শার্টও রয়েছে। কিন্তু শুধু ডান দিকে একটি বুকপকেট এখনও তুলনামূলকভাবে বিরল। অর্থাৎ শার্টের বাঁ দিকের ছোট পকেটটি শুধু একটি ডিজাইন নয়। এর সঙ্গে মিশে আছে ব্যবহারিক চিন্তা, পোশাকের ইতিহাস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অভ্যাস।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সেচ কাজে সৌরশক্তির ব্যবহারে খরচ কমতে পারে ৮৫ শতাংশ পর্যন্ত

শার্টের পকেট সবসময় বাঁ দিকে থাকার আসল কারণ

Update Time : 04:50:56 pm, Sunday, 4 October 2026