আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

কেশবপুরে গ্রামবাসীর হাতে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য আটক

  • MIT ERP
  • Update Time : 05:20:49 pm, Sunday, 4 October 2026
  • 24

কেশবপুরে গ্রামবাসীর হাতে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের রেজাকাটি গ্রামে গভীর রাতে নৈশকালীন পাহারারত গ্রামবাসীর তৎপরতায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে রেজাকাটি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে সন্দেহজনক অবস্থায় ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে চেতনানাশক ওষুধ, তালা ও গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায় বলেও দাবি করেন স্থানীয়রা। আটক ব্যক্তির নাম মো. আক্তারুল ইসলাম। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে। আটক আক্তারুল ইসলামকে রাতেই কেশবপুর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কেশবপুরের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। পারিবারিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় গ্রামবাসী নিজেদের উদ্যোগে নৈশকালীন পাহারার ব্যবস্থা করেছেন। তাদের সম্মিলিত তৎপরতার কারণেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, থানা পুলিশের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীকেও নৈশকালীন পাহারার পরামর্শ দেওয়া হয়েছে। যার সুফল পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কেশবপুরে গ্রামবাসীর হাতে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য আটক

Update Time : 05:20:49 pm, Sunday, 4 October 2026