আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৩%

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

  • MIT ERP
  • Update Time : 01:28:40 pm, Sunday, 4 October 2026
  • 10

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত ও অপর দুজন আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকালে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের হোসেন (১৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও অসিম উদ্দীনের ছেলে ফাহিম (১৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্র জুবায়ের, লিখন ও ফাহিম একটি মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নতুন জাতীয় বেতন স্কেল: ৭ অক্টোবরের মধ্যে জনবলের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

Update Time : 01:28:40 pm, Sunday, 4 October 2026