টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপড়া আ. রশিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘুনি যুবসমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় এই খেলার আয়োজন করা হয়।
ঘুনিপাড়া কবরস্থান ও মাদ্রাসার সভাপতি হাজী মো. নূরুল হক খানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি থেকে খেলাটি উদ্বোধন করেন এলাকার উদীয়মান তরুণ নেতা, সমাজসেবক মো. আশরাফুল ইসলাম। ঘুনিপাড়া নবযুগ স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, আলমগীর খান আশিক, সাবেক জি এস শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা নান্নু, আয়নাল খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোহিনুর খান, আলমগীর খান আশিক। ঘুনিপড়া দক্ষিণ পাড়া ফাইজা ফাতিহা একতা সংঘ ঘুনিপাড়া মরহুম ফটিক মিয়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে।
























