আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৩%

নতুন জাতীয় বেতন স্কেল: ৭ অক্টোবরের মধ্যে জনবলের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

  • MIT ERP
  • Update Time : 02:32:29 pm, Sunday, 4 October 2026
  • 8

নতুন জাতীয় বেতন স্কেল: ৭ অক্টোবরের মধ্যে জনবলের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি মাউশির এইচআরএম ইউনিট এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং এ কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত করার কাজ চলছে। চিঠিতে বলা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন।

এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করতে হবে। এতে আরও বলা হয়েছে, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।

তথ্য পাঠাতে হবে নির্ধারিত ছকে। এতে কার্যালয়ের নাম, পদবি (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে। মাউশির চিঠিতে নির্ধারিত তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে বলা হয়েছে। তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে dd.hrm.dshe@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।

পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রবাসীদের হয়রানি ও মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ইস্যুতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

নতুন জাতীয় বেতন স্কেল: ৭ অক্টোবরের মধ্যে জনবলের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

Update Time : 02:32:29 pm, Sunday, 4 October 2026